Home জাতীয় অপরাধ বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে থানায় সোপর্দ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে থানায় সোপর্দ

Share
Share

বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাবেদ (১৮) নামের এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে এলাকাবাসী থানায় সোপর্দ করেছে ।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ড জোড়মনি পাড়ার কাইছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় অভিযুক্ত জাবেদ ভিকটিমকে ধর্ষণের উদ্দেশে টেনে হিঁচড়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। ভিকটিমের চিৎকারে শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে।

সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীর রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলা—ট্রাম্পের পরিকল্পনা কি ব্যর্থ হচ্ছে?

আল–জাজিরা | গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুরুর দিন ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার–এ–লাগোতে বসে তা দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০৩ সালে...

হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে হঠাৎ করেই নিত্যপণ্যের বাজার পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয়...

Related Articles

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য...

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ...