Home আঞ্চলিক হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
আঞ্চলিক

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

Share
Share

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে যৌথভাবে অংশ নেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আদালতের ভ্রাম্যমাণ টিম।

র‍্যাব জানায়, জেলার হবিগঞ্জ সদর এলাকায় বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়। অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার মূল্য তালিকা সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যদ্রব্যে নিষিদ্ধ উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

অভিযানে নোভা সুপারশপের ম্যানেজার কামরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, গ্র্যান্ড নবাবের মালিক জুয়েল মিয়াকে ৫০ হাজার টাকা, আইজা এন্টারপ্রাইজের মালিক সুমন চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাচ্চি ডাইনের ম্যানেজার পারভেজ হোসেনকে ১০ হাজার টাকা, আরেক প্রতিষ্ঠানের ম্যানেজার আশরাফ রহমান রাফিকে পাঁচ হাজার টাকা এবং স্কাই কিং রেস্টুরেন্টের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বিকেলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ১৭ ঘন্টা অতিবাহিত করলেন এক ব্যক্তি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকায় আবারও ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের...

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার...

Related Articles

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে...

মুরাদনগরে মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

মো:ইয়াছিন সরকার , কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক ও...

সন্ধ্যার পর বিদ্যুৎ নেই, ভোগান্তিতে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা

মোঃ হারুন অর রশিদ , নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিয়মিত...

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

মোঃ হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত...