Home আন্তর্জাতিক ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ

Share
ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ
Share

ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন শীর্ষ উপদেষ্টা তাকে ইরান সংঘাত থেকে দ্রুত বেরিয়ে আসার কৌশল খুঁজে বের করার পরামর্শ দিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে রাজনৈতিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়াও তৈরি হতে পারে বলে মনে করছেন উপদেষ্টারা। এ কারণে তারা সংঘাত দীর্ঘায়িত না করে একটি ‘সম্মানজনক প্রস্থান’ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন।

উপদেষ্টাদের মতে, ইরানের বিরুদ্ধে অভিযানের প্রাথমিক লক্ষ্যগুলো অনেকাংশেই অর্জিত হয়েছে। ফলে এখন যুদ্ধের পরিসর না বাড়িয়ে কূটনৈতিক পথ খোঁজাই যুক্তরাষ্ট্রের জন্য বেশি কার্যকর হতে পারে।

গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে।

তবে প্রশাসনের ভেতরে এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে। এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরান যদি মধ্যপ্রাচ্যে তাদের সামরিক কর্মকাণ্ড অব্যাহত রাখে এবং ইসরাইল ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে দ্রুত যুদ্ধ থেকে সরে আসা কঠিন হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাতে আগ্রহী নন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দেওয়া শর্তগুলো ইরান এখনো মেনে নিতে অনীহা দেখাচ্ছে, যা সংঘাতের দ্রুত সমাধানকে আরও জটিল করে তুলেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;