Home জাতীয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
জাতীয়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

Share
Share

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দেশটির একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার কথা রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসও সিঙ্গাপুরে যাবেন।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারকি করছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, পরীক্ষার প্রতিবেদন আশাব্যঞ্জক এসেছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে তাঁকে দেখেন। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মিলনমেলা ও আনন্দ র‍্যালি

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে সমর্থক মিলনমেলা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার পাইলট...

শেরপুর সদর হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

মো. মাকসুদুর রহমান, শেরপুর লোকবল সংকটে দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর শেরপুর জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)...

Related Articles

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত...

বিদেশে আটক বেনজীর, এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ায়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে...

জামালপুরে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

এমরান হোসেন, জামালপুর জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং...