Home জাতীয় আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি
জাতীয়

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

Share
আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই সংসদে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদে উপস্থিত হলে এ ঘটনা ঘটে। অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

এ সময় বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল।

সংসদ কক্ষে হইচইয়ের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তবে কিছুক্ষণ পর বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে’। তিনি জুলাই গণ–অভ্যুত্থান এবং সেই আন্দোলনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির কথাও তুলে ধরেন।

রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কৃষি খাতের উন্নয়ন নিয়ে বক্তব্য দেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে অর্থনীতি ও কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর সম্ভাব্য বৈশ্বিক প্রভাবের বিষয়টিও তার ভাষণে উঠে আসে। সংসদে চলমান প্রতিবাদের মধ্যে স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানালেও বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ চালিয়ে যান। পরে তারা অধিবেশন থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মিলনমেলা ও আনন্দ র‍্যালি

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে সমর্থক মিলনমেলা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার পাইলট...

শেরপুর সদর হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

মো. মাকসুদুর রহমান, শেরপুর লোকবল সংকটে দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর শেরপুর জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)...

Related Articles

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত...

বিদেশে আটক বেনজীর, এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ায়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে...

জামালপুরে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

এমরান হোসেন, জামালপুর জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং...