Home জাতীয় কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল
জাতীয়রাজনীতি

কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল

Share
Share

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করে, জামায়াতের সঙ্গে সম্পৃক্ত একটি অখ্যাত কোম্পানি থেকে সরবরাহ করা ব্যালট পেপার দিয়ে ভোটগ্রহণ চলছে, যা কারচুপির সুযোগ তৈরি করছে।
প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, “নির্বাচন কমিশন নিয়মিত ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে ওই কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের চাপে গণনা মেশিনের বদলে ম্যানুয়ালি করার সিদ্ধান্ত নিলেও ভোট হচ্ছে একই কোম্পানির ব্যালটে। আমরা নিরপেক্ষ ব্যালট পেপারের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে।”

ছাত্রদল সমর্থিত প্যানেল এ ঘটনাকে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের কথা থাকলেও বিকেল নাগাদ বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...