Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত, বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত, বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা

Share
Share

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় একদিনে অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন মানবিক সহায়তা নেওয়ার সময় প্রাণ হারান। এছাড়া অনাহার ও অপুষ্টিতে আরও তিনজন মারা গেছেন।

বুধবার (২৭ আগস্ট) আল-জাজিরা ও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজা নগরীতে আরও গভীরভাবে প্রবেশ করেছে এবং মহল্লা-মহল্লা ধ্বংস করে দিচ্ছে। এর ফলে ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয়ের জায়গা হারাচ্ছে। একইসঙ্গে দীর্ঘমেয়াদি অবরোধের কারণে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে।

এদিকে, গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন অন্তত ৩০৩ জন, যার মধ্যে শিশু ১১৭ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত জিএইচএফ (গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফোরাম) চলতি বছরের মে মাসে ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর সেখান থেকে সাহায্য সংগ্রহের চেষ্টায় ২ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক দপ্তর (ওসিএইচএ) সর্বশেষ প্রতিবেদনে সতর্ক করে বলেছে, গাজায় ক্ষুধা ও অনাহার দ্রুত বিস্তার পাচ্ছে, হতাহতের সংখ্যা বাড়ছে এবং হাসপাতালসহ জরুরি সেবা কার্যত ভেঙে পড়ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

চকলেট দেওয়ার কথা বলে কর্মীদের নিউ আইফোন উপহার দিলেন দুবাইয়ের নারী বস

কর্মীদের সাথে ছোট্ট একটি রসিকতা বা ‘প্র্যাঙ্ক’ করার উদ্দেশ্যে হাতে চকলেটের প্যাকেট...

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ: নিচে চাপা পড়ে আছে ১০ হাজার মরদেহ

অবিরাম ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র গাজা উপত্যকা। জাতিসংঘের হিসাব...

;