Home আঞ্চলিক গাজীপুরে আগুনে পুড়ে ছাই ঝুট গোডাউন ও ৮ দোকান, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ঝুট গোডাউন ও ৮ দোকান, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Share
Share

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গোডাউন, ৮টি মুদি দোকান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে কোনাবাড়ীর আমবাগ (বউবাজার ট্রাকস্ট্যান্ড) এলাকায় আগুনের সূত্রপাত হয়।

ঝুট গোডাউনের মালিক এমদাদুল হক জানান, হঠাৎ তার গোডাউনে আগুন জ্বলতে দেখা যায়। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও একটি বাসায় ছড়িয়ে পড়ে।

কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি এবং চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল সোয়া ৮টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ঝুট কাপড়, কার্টুন, ওয়েস্টেজ, মুদি দোকানের মালামাল ও বাসার আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;