Home আঞ্চলিক কুয়াকাটায় সৈকতে ফের ভেসে এলো অজ্ঞাত মরদেহ
আঞ্চলিকজাতীয়

কুয়াকাটায় সৈকতে ফের ভেসে এলো অজ্ঞাত মরদেহ

Share
Share

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙ্গা পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।

নৌ-পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটির পরনে ছিল কালো টি-শার্ট ও কালো হাফ প্যান্ট। অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক দিন আগে সমুদ্রে ডুবে যাওয়া কোনো জেলের মরদেহ হতে পারে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে চর ধূলাসার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;