Home আঞ্চলিক টাঙ্গাইলে দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

টাঙ্গাইলে দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

Share
Share

টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র সোয়া দুই ঘণ্টার ব্যবধানে ছেলের পর মারা গেছেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু।

বুধবার (২০ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে ছেলে এমারত হোসেন তালিশ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মাত্র সোয়া দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা, মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আবু সাইদ দলু। গত সোমবার তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বাবার পাশে থেকে সেবা করছিলেন ছেলে তালিশ। কিন্তু হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হলে অল্প সময়ের ব্যবধানে বাবাও মৃত্যুবরণ করেন।

বুধবার বাদ এশা এমারত হোসেন তালিশের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বাবাকেও একই কবরস্থানে ছেলের পাশে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পরিবারের ঘনিষ্ঠজন ব্যবসায়ী খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন অভিযানে থাকা জাহাজে হামলা হলে ইরান-কে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি দিয়েছেন। Fox News-এ দেওয়া এক সাক্ষাৎকারে...

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা শিগগিরই স্বাভাবিক করতে পারে বলে আশা করা হচ্ছে। সোমবার (৪...

Related Articles

মইয়ারচরে ড্রেন নির্মাণ কাজে সিটি কর্পোরেশনের অবহেলায় ড্রেনে পড়ে শি’শু আহত

কামরান উদ্দিন নাসিম (সিলেট প্রতিনিধি) | সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের...

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো।...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...