Home আঞ্চলিক চালকের ঘুমের কারণেই প্রাণ গেল একই পরিবারের সাতজনের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চালকের ঘুমের কারণেই প্রাণ গেল একই পরিবারের সাতজনের

Share
Share

ওমান ফেরত এক প্রবাসীকে নিতে ঢাকার বিমানবন্দরে এসেছিলেন স্বজনেরা। সেখান থেকে ভোররাতে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন সবাই । পথে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের সাতজন নারী ও শিশু।

বুধবার ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), লামিয়া আক্তার (৯) ও মীম আক্তার (২)।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে ছিলেন ১১ জন। ওমান ফেরত প্রবাসীসহ, চালক ও তিনজন জীবিত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু খালের পানি গভীর হওয়ায় সাতজন নারী ও শিশু আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সাতটি মরদেহ উদ্ধার করে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, নিহতদের সবাই নারী ও শিশু। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া ও বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আর কোনো মরদেহ সেখানে নেই বলে নিশ্চিত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া...

যবিপ্রবির শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদের তদন্ত চাইলেন তিনি নিজেই

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও...