Home আঞ্চলিক চালকের ঘুমের কারণেই প্রাণ গেল একই পরিবারের সাতজনের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চালকের ঘুমের কারণেই প্রাণ গেল একই পরিবারের সাতজনের

Share
Share

ওমান ফেরত এক প্রবাসীকে নিতে ঢাকার বিমানবন্দরে এসেছিলেন স্বজনেরা। সেখান থেকে ভোররাতে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন সবাই । পথে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের সাতজন নারী ও শিশু।

বুধবার ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), লামিয়া আক্তার (৯) ও মীম আক্তার (২)।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে ছিলেন ১১ জন। ওমান ফেরত প্রবাসীসহ, চালক ও তিনজন জীবিত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু খালের পানি গভীর হওয়ায় সাতজন নারী ও শিশু আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সাতটি মরদেহ উদ্ধার করে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, নিহতদের সবাই নারী ও শিশু। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া ও বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আর কোনো মরদেহ সেখানে নেই বলে নিশ্চিত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবি শিক্ষার্থীদের হাতে দুই পুলিশ সদস্য ও সোর্স মারধরের শিকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দুই পুলিশ সদস্য ও এক পুলিশ সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে...

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

Related Articles

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে...

;