Home আঞ্চলিক বিদেশে ছিলেন একসঙ্গে: দেশে এসেও সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মারা গেলেন ৩ বন্ধু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বিদেশে ছিলেন একসঙ্গে: দেশে এসেও সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মারা গেলেন ৩ বন্ধু

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি ফেরত তিন বন্ধু—লোকমান হোসেন (৩০), তুহিন হাসান (২৮) ও সুমন হোসেন (২৯)।

রোববার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজনই ছিলেন প্রবাসী।

তিন বন্ধু সৌদিতে একসঙ্গে কাজ করতেন এবং কিছুদিন আগেই ছুটিতে দেশে এসেছেন। জানা গেছে, রোববার তারা একটি মোটরসাইকেলে করে চান্দুরা এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর পেছন থেকে দ্রুতগতির একটি অটোরিকশা দুই মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহত তুহিন সরাইল উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে, লোকমান একই গ্রামের মকবুল আলীর ছেলে এবং সুমন বাড়িউড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে। লোকমান মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছিলেন। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয়রা বলেন, তারা সব সময় একসঙ্গে চলাফেরা করত, বিদেশেও একসঙ্গে ছিল। দেশে এসেও একসঙ্গে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল। তাদের মৃত্যু মেনে নেওয়া কঠিন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি বিমান হামলা: শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননের বিভিন্ন অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত ২৪...

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ বিষয়টিকে দুর্ঘটনা...

Related Articles

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে...

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায়...

মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে ও কমলনগরে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দেশের পৃথক দুটি জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্র ও এক কলেজছাত্রীর...

ঢাবি ছাত্রী মাহজাবিনের আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর...