Home জাতীয় ৫ আগস্ট ঘিরে নাশকতায় কেউ ছাড় পাবে না: উপদেষ্টা জাহাঙ্গীর
জাতীয়

৫ আগস্ট ঘিরে নাশকতায় কেউ ছাড় পাবে না: উপদেষ্টা জাহাঙ্গীর

Share
Share

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্টকে ঘিরে কেউ নাশকতা বা নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানায় এক সেনা কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি স্পষ্ট করে জানান, যে বাহিনীরই হোক না কেন, নাশকতার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং এ নিষেধাজ্ঞা ভাঙার যে কোনো প্রচেষ্টা আইনি ব্যবস্থার মুখে পড়বে।

বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জাহাঙ্গীর বলেন, তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। ৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই দাবি করে তিনি বলেন, শান্তি বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ সংবাদ প্রচার বিদেশি গণমাধ্যমের প্রচারণা প্রতিহত করতে সাহায্য করেছে। গণমাধ্যম যদি সত্য প্রচার অব্যাহত রাখে, তা জনগণের জন্য যেমন উপকারী হবে, তেমনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নত হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো।...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...