Home জাতীয় অপরাধ ভুয়া কাগজে ভারতে অবস্থান, কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেপ্তার
অপরাধ

ভুয়া কাগজে ভারতে অবস্থান, কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেপ্তার

Share
Share

কলকাতায় ভুয়া নথি ব্যবহার করে বসবাসের অভিযোগে বাংলাদেশি মডেল শান্তা পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতের অভিযানে জাদবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জাল আধার কার্ড ও ভোটার আইডি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শান্তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি নবায়ন করেননি। ২০২৩ সাল থেকে তিনি জাদবপুরে থাকছিলেন এবং কলকাতার বিভিন্ন স্থানে ভুয়া পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিতেন।

শান্তা ২০১৬ সালে ইন্ডো-বাংলা বিউটি পেজেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল খেতাব জেতেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং আগামী ৮ আগস্ট পর্যন্ত তাঁকে রিমান্ডে রাখা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী...

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এবার সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এবার এক...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

;