Home জাতীয় দুর্ঘটনা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
দুর্ঘটনা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

Share
Share

মালয়েশিয়ার ইস্ট কোস্ট হাইওয়ের কুয়ানতান সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিলোমিটার ২০০.৮ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার-এর তথ্য অনুযায়ী, তারা একটি টয়োটা অ্যাভানজা মাল্টিপারপাস ভেহিকেলে করে কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের বাম পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চালক মো. সাব্বের হাসান (৩০) এবং যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।

দুর্ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী—মো. হাবিব বিস্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বস (৪০)। তাঁদের কুয়ানতানের তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুয়ানতানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মত দাউদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে এ দুর্ঘটনা ঘটে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

জার্মানিতে গাড়িচাপায় নিহত ২ পথচারী

জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাইপজিগে (Leipzig) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত...

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে...