Home জাতীয় অপরাধ বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
অপরাধ

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

Share
Share

কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাছুম মিয়া নামের এক যুবক নিহতের মামলায় গ্রেপ্তার হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান ওরফে রাফি। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার ভোরে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে নন্দনপুর এলাকায় মাছুম মিয়া নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মিনহাদুল হাসান সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন। তাঁকে গ্রেপ্তারের পর কুমিল্লা আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশ জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও মিনহাদুল হাসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিকবার ঝটিকা মিছিল বের করে এবং তার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করেন। এসব ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় মিনহাদুল হাসানের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে—এর মধ্যে দুটি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ও একটি বুড়িচং থানায়। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের অভিযানে ফেনী জেলা পুলিশের সদস্যরাও সহায়তা করে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বন রক্ষক যখন ভক্ষক; বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

ওমর ফারুক, চট্টগ্রাম কক্সবাজার উত্তর বন বিভাগের ডুলাহাজারা রেঞ্জের ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থেকে অবৈধ কাঠ পাচার...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয়...

Related Articles

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...