Home রাজনীতি বিএনপি ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে শাপলা চত্বরে: সালাহউদ্দিন
বিএনপি

ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে শাপলা চত্বরে: সালাহউদ্দিন

Share
Share

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে সংঘটিত ঘটনাকে ‘পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য অনুযায়ী, সেদিনের ঘটনায় নিহত অনেকের তালিকা আজও তৈরি হয়নি এবং গুম হওয়া ব্যক্তিদের তথ্য এখনো অজানা।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “সেদিন অনেক লাশের কবরের সন্ধান পাওয়া যায়নি। এখনো অসংখ্য পরিবার জানে না, তাঁদের সন্তান কোথায় গেল।”

হেফাজতের আন্দোলনকে ‘ফ্যাসিস্ট হটাও’ আন্দোলন আখ্যা দিয়ে সালাহউদ্দিন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই সাক্ষাৎ হয়েছে। তবে সাক্ষাৎকে তিনি রাজনৈতিক নয়, বরং মানবিক সম্পর্ক রক্ষার প্রয়াস বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী যে কোনো ব্যক্তি বা সংগঠনের সঙ্গে আমাদের ঐক্য থাকবে। সেটি রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক।”

ভবিষ্যতে হেফাজতে ইসলামের সঙ্গে জোট গঠনের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, হেফাজতে ইসলাম নিজে একটি অরাজনৈতিক সংগঠন। তবে তাদের সঙ্গে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে।

এর আগে বিএনপি নেতারা হাটহাজারী মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং প্রয়াত হেফাজত আমিরদের কবর জিয়ারত করেন। এ সময় দলীয় আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এই ঘটনায় বিএনপি ও হেফাজতের সম্পর্ক ও রাজনীতিতে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নতুন করে রাজনৈতিক বার্তার ইঙ্গিত তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বন রক্ষক যখন ভক্ষক; বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

ওমর ফারুক, চট্টগ্রাম কক্সবাজার উত্তর বন বিভাগের ডুলাহাজারা রেঞ্জের ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থেকে অবৈধ কাঠ পাচার...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয়...

Related Articles

আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডের সমর্থক যুবদল নেতা নয়ন

ফুটবল সমর্থন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।...

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানালেন নেইমার

চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এর মধ্যেই...

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে...

মায়ের দুধ না পাওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগে ধারণা ছিল ৬...