Home আঞ্চলিক ৭ বছর পর ‘মৃত’ ঘোষিত আয়েশা জীবিত উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
আঞ্চলিক

৭ বছর পর ‘মৃত’ ঘোষিত আয়েশা জীবিত উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাত বছর আগে নিখোঁজ হওয়া এবং ‘অপহরণের পর হত্যার’ মামলায় মৃত ঘোষিত আয়েশা খাতুন (২৪)-কে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে রাতে তাকে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। পরদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন।

২০১৯ সালে বাড়ি থেকে বের হওয়ার পর আয়েশা নিখোঁজ হন। পরে পরিবারের অভিযোগে মামলা হলেও পুলিশ ও সিআইডির প্রাথমিক তদন্তে কোনো হত্যার প্রমাণ মেলেনি। পরে নতুন করে আবার মামলা হয়, যা এখনও তদন্তাধীন।

তার দীর্ঘ সাত বছর পর ফিরে আসাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অ্যাপল তাদের বিভিন্ন পণ্যের দাম...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বালু মহালের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের...

Related Articles

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই...

পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা নিয়ে রাঙামাটিতে নতুন বিতর্ক

বিপ্লব ইসলাম ,রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসাকে ঘিরে ওঠা...