Home আন্তর্জাতিক ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল
আন্তর্জাতিক

৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

Share
Share

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে একটি অনুষ্ঠানে তাঁর সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

সাংবাদিকেরা জানতে চান, বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার নির্ধারিত বক্তব্য সম্পর্কে ভারত সরকারের অবস্থান কী।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘অনুষ্ঠানটি একটি বেসরকারি সংগঠন আয়োজন করছে। এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই মঞ্চে যে মতামতই প্রকাশ করা হোক না কেন, ভারত সরকার তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত বা সমর্থনকারী হিসেবে বিবেচনা করে না।’

তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।

এর আগে জানা যায়, ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দিতে পারেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ শুরু...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

Related Articles

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট বাংলাদেশসহ যে ৭৭ দেশের প্রতিনিধির

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময়...

‘গাজাকে বাঁচতে দাও’: জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউইয়র্কে গণবিক্ষোভ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ও চরম বিরোধিতার মুখে জাতিসংঘ সাধারণ...

ঝুঁকিপূর্ণ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকল ৭৮১ অভিবাসী

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ সমুদ্রসীমা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাত্র একদিনে...

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি...

;