Home আঞ্চলিক ৪৮ ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাইয়ের হৃদয়বিদারক মৃত্যু
আঞ্চলিকজাতীয়

৪৮ ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাইয়ের হৃদয়বিদারক মৃত্যু

Share
Share

নেত্রকোণার পূর্বধলায় ৪৮ ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাই হাসেন আলী ও হোসেন আলীর মৃত্যু হয়েছে। পরিবারের ধারণা, এক ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অন্য ভাইও প্রাণ হারিয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মারা যান মো. হাসেন আলী। এরপরই যমজ ভাই মো. হোসেন আলী শোকাহত হয়ে কান্নাকাটি শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টার দিকে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে তিনি সেখানে মারা যান।

হাসেন আলী রেখে গেছেন সাত ছেলে ও এক মেয়ে। হোসেন আলী রেখে গেছেন স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে। নিজ বাড়িতে তাদের জানাজা সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, যমজ দুই ভাইয়ের মধ্যে ছিল গভীর সম্পর্ক। একজনের মৃত্যু অন্যজন মেনে নিতে পারেননি বলেই এমনটা ঘটেছে বলে তারা মনে করছেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু হলেও ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম, ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে: মনিরুল

২০২৩ সালেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা সম্পর্কে জানিয়েছিলেন বলে দাবি করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক...

পরশুরামে ঘরে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

ফেনীর পরশুরামে দুই দিন ধরে মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে ঢাকা থেকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তাঁর মরদেহ দেখতে পেয়েছেন ছেলে।...

Related Articles

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া...

যবিপ্রবির শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদের তদন্ত চাইলেন তিনি নিজেই

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও...