Home জাতীয় অপরাধ ২৪ ঘণ্টায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা রহস্য উদঘাটন
অপরাধজাতীয়

২৪ ঘণ্টায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা রহস্য উদঘাটন

Share
Share

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা ছিলেন এবং কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা নগরীর রাজাগঞ্জ পানপট্টি এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি রোড এলাকায় একটি হোটেলের সামনে ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম থেকে ফিরে কুমিল্লার টমছমব্রিজ এলাকায় এসে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেন বুলেট বৈরাগী। এরপর তার মোবাইল ফোন দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায়। ভোর সাড়ে ৫টা পর্যন্ত তার মোবাইলের লোকেশন সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা-পয়সা, ক্যামেরা ও মূল্যবান সামগ্রী লুট করার পর তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে যায়।

র‍্যাব-১১, কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার রাতে গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের রহস্য ইতোমধ্যে উদঘাটন করা হয়েছে এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

এদিকে ঘটনাটির ছায়া তদন্তে র‍্যাবের পাশাপাশি ডিবি, সিআইডি ও পিবিআই কাজ করছে। পুলিশের পক্ষ থেকেও দ্রুত আসামিদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। প্রায় দেড় বছর আগে চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...