Home সাম্প্রতিক ২২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিদ্যালয়ের ফটকের সামনে উদ্ধার স্কুলছাত্রী নাদিয়া
সাম্প্রতিক

২২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিদ্যালয়ের ফটকের সামনে উদ্ধার স্কুলছাত্রী নাদিয়া

Share
Share

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর নাদিয়া বেগম (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জালালপুর উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।

নাদিয়া জালালপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে প্রচার করা হয়।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অচেতন অবস্থায় নাদিয়াকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নাদিয়া জানিয়েছে ব্রিজ পার হওয়ার পর তার আর কিছু মনে নেই। পরে দুই দফা জ্ঞান ফিরলে সে নিজেকে একটি কক্ষের ভেতরে দেখতে পায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলা হয়েছিল বলেও দাবি করেছে সে।

এদিকে, স্থানীয়ভাবে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজ হওয়ার আগে নাদিয়া আরও দুই কিশোরীর সঙ্গে হেঁটে যাচ্ছিল। তবে একটি সেতু পার হওয়ার পর তার গতিবিধি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ ও নিখোঁজ থাকার সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। স্থানীয়দের দাবি, বিষয়টির নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক।

বর্তমানে নাদিয়া পরিবারের সঙ্গে রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে স্বজনরা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি

মো:গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের ৪...

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে জ্বালানি সংকট, উচ্চ সুদের হার, বৈশ্বিক...

Related Articles

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে...

সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির...

টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা, ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ

মোহাম্মদ ইউনুছ অভি,টেকনাফ কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই...

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নাজমুল হাসান,​মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত...