Home জাতীয় ২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি
জাতীয়

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

Share
Share

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ভিসানীতির এ খসড়া মন্ত্রিসভায় তোলা হলো।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, পর্যটন খাতের উন্নয়ন এবং ভিসা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে নতুন ভিসানীতি প্রণয়ন করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়া নীতিমালায় ভিসার ৩৪টি পৃথক ক্যাটাগরি রাখা হয়েছে। আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী এসব ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, খসড়া নীতিমালা পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

ড. নাসিমুল গনি বলেন, নিরাপত্তা ও কূটনৈতিক বিবেচনায় বর্তমানে যে দেশগুলো ভিসানীতির সীমাবদ্ধতার আওতায় রয়েছে, খসড়া নীতিমালায় সেগুলোর বিষয়ে কোনো পরিবর্তনের প্রস্তাব রাখা হয়নি।

তিনি জানান, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য খসড়া নীতিমালাটি আবারও মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের...

Related Articles

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে অভিযোগ থাকা ফার্স্টকমকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়...

গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার অভিযোগের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে...

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত...

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

;