Home সাম্প্রতিক আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
সাম্প্রতিক

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

Share
Share

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন। আগামী ৪ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কিছু সময়ের জন্য তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইরান–ইরাক যুদ্ধ শুরুর পর তিনি ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তত্ত্বাবধানের দায়িত্ব পান। পরে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) তাঁকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নদী বাঁচানোর একলা লড়াইয়ে পরিবেশ বদলে দিলেন ভারতীয় তরুণ: স্বীকৃতিস্বরূপ মিলল স্বপ্নের আন্তর্জাতিক চাকরি

দূষণ ও বর্জ্যে জর্জরিত একটি নদীকে পুনর্জীবিত করার একক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় এসেছেন ২১ বছর বয়সী এক ভারতীয় তরুণ সুরেন্দ্র...

ভারতের রাজধানী দিল্লিতে বহুতল ভবন ধসে ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন আচমকা ধসে পড়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ভবনের বিশাল ধ্বংসস্তূপের...

Related Articles

এবার অঙ্গরাজ্যের নাম বদলে দিলেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখা উচিত বলে...

দেশে ফেরার নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না: শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে...

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অস্ত্রোপচার : হাসপাতালে মর্মান্তিক মৃত্যু

নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার স্বপ্নে জেন্ডার পরিবর্তন চিকিৎসার প্রথম ধাপ হিসেবে...

যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা ও রক্তাক্ত...