Home জাতীয় অপরাধ ১২ ঘণ্টায় অটোচালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

১২ ঘণ্টায় অটোচালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অটোরিকশা চালক মাহাবুব আলম ওরফে মাসুম (৩২) হত্যা মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-দাউদকান্দি থানার দক্ষিণ টিলী গ্রামের নাঈম ইসলাম (২৩) এবং বাঙ্গরা বাজার থানার হিরাপুর/গকুলনগর গ্রামের আরমান সরকার (২০)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন মাসুম। রাতে স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা বলার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ২০ জুন সকালে পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

একই দিন সকালে বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ী গ্রামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর জখম ও বিকৃত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা সেটি মাসুমের বলে শনাক্ত করেন।
ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অটোরিকশা বিক্রির সময় নাঈম ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সে ও তার সহযোগী আরমান মিলে চালক মাসুমকে হত্যা করে।

তার দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং অপর আসামি আরমান সরকারকেও গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের মতে, দ্রুত সময়ের মধ্যে ক্লুলেস এই মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশের দক্ষতা জনমনে আস্থা বাড়িয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...