Home জাতীয় শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটর
জাতীয়

শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটর

Share
Share

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, মামলার তদন্তে শাপলা চত্বরের ঘটনার সঙ্গে হাসানুল হক ইনুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সে কারণে তাঁকে মামলার আসামি করা হবে।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, ২০১৩ সালের ওই ঘটনার সময় হাসানুল হক ইনু তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। তাঁর দাবি, ওই সিদ্ধান্তের মাধ্যমে ঘটনার আলামত নষ্ট ও তথ্য গোপনের চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহে মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এই মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা গ্রেপ্তার রয়েছেন বলে প্রসিকিউশন জানিয়েছে। এ ছাড়া মামলার অন্য কয়েকজন আসামি পলাতক রয়েছেন বলেও দাবি করেছে প্রসিকিউশন।

হাসানুল হক ইনুর আইনজীবী প্যানেলের সদস্য মোহাম্মদ আবুল হাসান বলেন, নতুন করে এ মামলায় তাঁকে আসামি করার উদ্যোগ প্রতিহিংসামূলক। তাঁর দাবি, একই ঘটনার অভিযোগ পৃথক মামলায় আনার নজির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেই।

উল্লেখ্য, গত ৩০ জুন কুষ্টিয়ায় জুলাই আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

;