Home আঞ্চলিক ১০ টাকায় ইলিশ বিতরণ, ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়লেন ‘এমপি প্রার্থী’
আঞ্চলিক

১০ টাকায় ইলিশ বিতরণ, ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়লেন ‘এমপি প্রার্থী’

Share
Share

ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করেন তিনি। তবে প্রত্যাশার তুলনায় কয়েকগুণ বেশি মানুষ ভিড় করায় বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত মাছ শেষ হয়ে গেলে ক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে মাফ চেয়ে কোনোরকমে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে রায়হান জামিল এলাকায় পোস্টার সাঁটিয়ে ঘোষণা দেন, মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়া হবে। ঘোষণার পরদিন সকাল থেকে বিদ্যালয় মাঠে দুই সহস্রাধিক মানুষ ভিড় জমান। কিন্তু তিনি মাত্র ৬০০টি ইলিশ নিয়ে আসায় বিতরণ শুরুর পরপরই মাছ ফুরিয়ে যায়। তখন বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে উত্তেজনা সৃষ্টি করেন।

এ সময় রায়হান জামিল ভাসানচর ইউনিয়ন এলাকায় গেলে তাঁর গাড়ি ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে আত্মরক্ষা করেন। মাছ নিতে এসে না পাওয়া অনেকেই বলেন, সকাল থেকে দাঁড়িয়ে থেকেও তাঁদের হাতে ইলিশ ওঠেনি, উল্টো ধাক্কাধাক্কি ও মারামারি হয়েছে।

৩৬ বছর বয়সী রায়হান জামিল চরভদ্রাসনের এমপিডাঙ্গা গ্রামের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর ধরে ঢাকায় ব্যবসা করেন। তিনি জানান, দেশের দামি মাছ ইলিশ সাধারণ মানুষের নাগালে আনতে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ভিড় সামলাতে না পারায় সবার কাছে দুঃখপ্রকাশ করে ফিরে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, তিনি আগেই আয়োজককে সতর্ক করেছিলেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাজুড়ে এ ঘটনার পর থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন উল্লেখ করে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই আদালত চত্বরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা...

Related Articles

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

;