Home জাতীয় অপরাধ সন্দ্বীপে পাঁচ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা
অপরাধ

সন্দ্বীপে পাঁচ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা

Share
Share

চট্টগ্রামের সন্দ্বীপে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় ইতালিপ্রবাসী মো. জাহাঙ্গীর আলমের আঘাতে পাঁচ বছরের শিশু মোহাম্মদ আলী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় অটোরিকশাচালক আবু তাহেরের একমাত্র ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শিশুটি সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর তাকে কোলে তুলে নিয়ে আদর করার ভান করেন। কিছুক্ষণ পর তিনি শিশুটিকে মাথার ওপর তুলে দুবার আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত জাহাঙ্গীরের বসতঘরে ভাঙচুর চালায় ও আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। যদিও পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ব্যাপারে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা বলছেন, একটি নিরপরাধ শিশুকে এভাবে খুন করা তারা কল্পনাও করতে পারেন না।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১০ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ধামইরহাটে

নওগাঁর ধামইরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার পোড়ানগর গ্রামের মো. আরিফুল...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর...