Home আন্তর্জাতিক হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন ডেমোক্র্যাট সমর্থক শিক্ষক অ্যালেন
আন্তর্জাতিক

হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন ডেমোক্র্যাট সমর্থক শিক্ষক অ্যালেন

Share
Share

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হামলাকারী হিসেবে শনাক্ত হওয়া ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন পেশায় একজন শিক্ষক এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। ডেমোক্র্যাট সমর্থক হিসেবে পরিচিত এই শিক্ষক হোটেলের অতিথি সেজে সেখানে অবস্থান করছিলেন এবং চূড়ান্ত মুহূর্তে হামলা চালান বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কোল টমাস অ্যালেন হিল্টন হোটেলের নিরাপত্তা চেকপয়েন্ট ভেঙে দ্রুত দৌড়ে বলরুমের দিকে এগিয়ে যান। ওই সময় বলরুমে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, তিনি অভিযুক্তকে একটি ‘ভারী অস্ত্র’ থেকে প্রায় ছয় রাউন্ড গুলি ছুড়তে দেখেছেন।

মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, ধস্তাধস্তির পর অভিযুক্তকে মাটিতে ফেলে হাতকড়া পরানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। যদিও অ্যালেন গুলিবিদ্ধ হননি, তবে তার হামলায় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। ট্রাম্প পরে অ্যালেনকে ‘অসুস্থ মানসিকতার এক উন্মাদ ব্যক্তি’ বলে অভিহিত করেন।

আইনজীবী জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দুটি গুরুতর ফেডারেল অভিযোগ আনা হয়েছে—সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। সোমবার তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অ্যালেন সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই বলরুমে প্রবেশের চেষ্টা করেছিলেন।

হামলার পরপরই সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ডও ভবনের ভেতরে অবস্থান নেয়। এই ঘটনার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তাধীন রয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সিক্রেট সার্ভিস ও পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে বার্ষিক এই নৈশভোজের বাকি অংশ বাতিল ঘোষণা করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...