Home আন্তর্জাতিক ৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার
আন্তর্জাতিকদুর্ঘটনা

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

Share
Share

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু ‘স্পান্টিক পর্বত’ জয় করে ফেরার পথে মারা যাওয়া পাকিস্তানি পর্বতারোহী ও পেশায় চিকিৎসক ড. আসমা মুশতাকের (৩৪) লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও চরম ঝুঁকি পেরিয়ে বেশ কয়েক দিনের নিখাদ প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করতে সমর্থ হন উদ্ধারকারীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় জিও নিউজ।

তথ্যমন্ত্রী জানান, উদ্ধারকারী দলগুলো জীবন বাজি রেখে পর্বতটির কঠিন অঞ্চল থেকে ড. আসমার লাশ স্পান্টিক বেস ক্যাম্পে নামিয়ে আনেন এবং সেখান থেকে তা স্কর্দুতে স্থানান্তর করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে পরবর্তী ফ্লাইটে লাশ লাহোরে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। সফল কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানের জন্য এফসিএনএ এবং অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমসহ যুক্ত সংশ্লিষ্টদের প্রতি গভীর ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ আগস্ট স্পান্টিক চূড়া জয় করে ফিরে আসার পথে প্রায় ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় তীব্র হাই-অল্টিটিউড সিকনেসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণী চিকিৎসক। এরপর পর্বতটিতে নামা তীব্র তুষারঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও তার মৃতদেহ নামিয়ে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমের নির্ভীক পর্বতারোহীরা ৬ হাজার ২০০ মিটারেরও বেশি উঁচুতে উঠে লাশটি উদ্ধার করে বেস ক্যাম্পে আনেন, যেখান থেকে হেলিকপ্টার যোগে স্কর্দুতে পৌঁছানো সম্ভব হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল

মামলার প্রকৃত আসামি না হয়েও শুধু নাম ও বাবার নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকতে হয়েছে পটুয়াখালীর মহিপুরের জেলে মো. জলিল হাওলাদারকে।...

বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

যুক্তরাষ্ট্রে বিমানে এক যাত্রীকে হামলা ও গালাগালের অভিযোগে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) টেক্সাস থেকে নিউ...

Related Articles

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...

হরমুজে মার্কিন জাহাজ ও ৮ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার মার্কিন পদক্ষেপের কড়া জবাব...