Home জাতীয় অপরাধ হাদি হত্যা :  প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হলো দিল্লিতে 
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

হাদি হত্যা :  প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হলো দিল্লিতে 

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আদালতের বিশেষ অনুমতি নিয়ে ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নিয়ে যায়।

সোমবার (২৩ মার্চ) কলকাতার বিধাননগর মহকুমা আদালত এনআইএ-র আবেদনের প্রেক্ষিতে দুই আসামিকে দিল্লিতে স্থানান্তরের অনুমতি দেন। এর আগে রোববার (২২ মার্চ) এই আদালতই তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল।

আইনজীবী সূত্রে জানা গেছে, সোমবার রাতে দমদম সেন্ট্রাল জেল থেকে ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। রাতেই বিশেষ ফ্লাইটে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাদের দিল্লির এনআইএ আদালতে হাজির করে পুনরায় রিমান্ডের আবেদন করা হতে পারে। তবে এই মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া তৃতীয় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে বর্তমানে হেফাজতে নেওয়ার আবেদন করেনি এনআইএ।

আদালতে আনা-নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘আমি হাদিকে হত্যা করিনি। সিসিটিভি ফুটেজে আমাকে ঘটনাস্থলে দেখা যায়নি এবং সেখানে আমি উপস্থিতও ছিলাম না।’

তবে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) দাবি করেছে, গত ৭ মার্চ গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মজুরি বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ...

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

;