Home আঞ্চলিক হঠাৎ নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আগুনের গোলা
আঞ্চলিক

হঠাৎ নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আগুনের গোলা

Share
Share

নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ উল্কাপিণ্ডসদৃশ একটি আগুনের গোলা দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে আকাশ থেকে নিচে নেমে আসা এই বস্তুটি আসলে কী, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও জল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকার আকাশে প্রথম এই দৃশ্যটি দেখা যায়। পরে কেউ একজন ঘটনাটি মুঠোফোনে ধারণ করলে ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আকাশে হঠাৎ একটি আগুনের গোলা সাপের মতো এঁকেবেঁকে দ্রুতগতিতে নিচের দিকে নেমে আসছে। এর পেছনে কালো ধোঁয়ার রেখা দেখা যায়। কিছুটা নিচে নামার পর এটি হঠাৎ নিভে যায় এবং ধোঁয়াও মিলিয়ে যায়। ভিডিওর একটি অংশে আগুনের গোলার সামনে আলোর মতো উজ্জ্বল অংশও দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই একে উল্কাপিণ্ড বলে ধারণা করছেন। আবার কেউ কেউ বলছেন, এটি কোনো ফ্লেয়ার বা কৃত্রিমভাবে ছোড়া আলোক সংকেতও হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ এই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি।

রহস্যময় এই ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। বস্তুটির প্রকৃত পরিচয় নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ খাত। বার্ষিক প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের এই শিল্পে কর্মসংস্থান...

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়...

Related Articles

দক্ষিণখানে চিকিৎসক হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার: আলামত উন্মোচন করল সিআইডি

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু চাঞ্চল্যকর হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে।...

বাসায় একা পেয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ: রংপুর থেকে অভিযুক্ত খালু গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে ১১ বছরের এক শিশু স্পর্শকাতর ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে।...

রাজধানীর কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও নৃশংস...

ভাড়া বাসায় চলত পর্নোগ্রাফি তৈরি: পুলিশি অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জের এক ভাড়া বাসায় রূপসী চেহারার আড়ালে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদ...