Home জাতীয় টিটিপির সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর সম্পৃক্ততার অভিযোগ সত্য নয়
জাতীয়

টিটিপির সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর সম্পৃক্ততার অভিযোগ সত্য নয়

Share
Share

বাংলাদেশ বিমানবাহিনীকে ঘিরে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কিছু তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে বড় ধরনের সামরিক ক্রয় কার্যক্রমের সময় প্রতিবেশী একটি দেশের কিছু সূত্র থেকে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এর সঙ্গে দেশীয় কিছু অসাধু গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে, যারা এসব তথ্য অতিরঞ্জিত করে প্রচার করছে।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম বাংলাদেশ বিমানবাহিনীর অভ্যন্তরে কথিতভাবে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একজন সদস্য গ্রেপ্তারের খবর প্রকাশ করে। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, ওই প্রতিবেদনে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, অতীতেও ওই গণমাধ্যমের একজন প্রতিবেদক বাংলাদেশকে ঘিরে একাধিকবার যাচাইবিহীন ও বিতর্কিত তথ্য প্রকাশ করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে সর্বশেষ প্রতিবেদনটিও প্রশ্নবিদ্ধ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্যকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট মহল জানায়, বিমানবাহিনীর নিজস্ব ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, যা নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়মিতভাবে তদারকি করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।

দায়িত্বশীলরা সাধারণ জনগণকে অনুরোধ করেছেন, যাচাইবিহীন তথ্য ও গুজবের ওপর ভিত্তি করে বিভ্রান্ত না হতে এবং কেবল নির্ভরযোগ্য সূত্রের তথ্যকে গুরুত্ব দিতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগ নাশকতার ছক করছে: রাশেদ খাঁন

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে...

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর অদূরে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার...

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান...

সুনামগঞ্জে শ্রেষ্ঠ, বিভাগীয় দাবায় মাহা

সুনামগঞ্জ জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে এবার সিলেট বিভাগীয় পর্যায়ে...