Home জাতীয় অপরাধ স্বামীর লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়েছিলেন স্ত্রী, অতঃপর…
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

স্বামীর লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়েছিলেন স্ত্রী, অতঃপর…

Share
Share

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক গা শিউরে ওঠা ঘটনা—স্বামীর লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়ে ‘কবর’ তৈরি করেছিলেন স্ত্রী। তবে শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যান স্বামী ঠান্ডু বেপারী (৩৫)।

শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্সি গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত গৃহবধূর নাম লাবণী আক্তার (২৮)। তার মা শহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগমও এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

পারিবারিক বিরোধ ও টাকা আত্মসাতের উদ্দেশ্যে এই হত্যাচেষ্টার পরিকল্পনা করা হয় বলে জানা গেছে। ঠান্ডু বেপারীর পরিবারের সদস্যরা জানান, তিনি স্ত্রীর পরিবারকে ১১ লাখ টাকা ধার দিয়েছিলেন। শুক্রবার রাতে সেই টাকা ফেরত চাইতে গেলে শুরু হয় নাটকীয়তা।

সন্ধ্যার দিকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ঠান্ডুকে পান করান লাবণী ও তার স্বজনরা। পরে তিনি ঘুমিয়ে পড়লে ঘরের ভেতর খুঁড়ে রাখা গর্তে তার মরদেহ গুমের প্রস্তুতি নেয় তারা। গর্তের পাশে তখন মজুদ ছিল সিমেন্ট ও বালু, যাতে ঢালাই দিয়ে প্রমাণ লোপাট করা যায়।

তবে হঠাৎ ঠান্ডুর ঘুম ভেঙে গেলে পরিকল্পনা ভেস্তে যায়। এরপর তার হাত-পা বেঁধে গলা কেটে হত্যার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় ঠান্ডুকে উদ্ধার করেন।

ঠান্ডুর চাচা রমজান আলী জানান, ভাতিজা ঠান্ডু শ্বশুরবাড়ির এলাকায় জমি কিনে বসতবাড়ি করতে চেয়েছিলেন। সেই জন্যই তিনি স্ত্রীর পরিবারের কাছে টাকা জমা রেখেছিলেন। “মূলত ওই টাকা আত্মসাতের জন্যই তাকে হত্যার চেষ্টা করা হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়। তিনি বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আর্থিক বিরোধ ও টাকা আত্মসাতের উদ্দেশ্যেই ঘটনাটি ঘটানো হয়েছে।”
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে গর্ত খোঁড়ার আলামতসহ সিমেন্ট-বালু জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে...

Related Articles

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...