Home আন্তর্জাতিক কাতারসহ বিভিন্ন দেশে জব্দ ইরানের সম্পদ ফিরিয়ে দিতে রাজি যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

কাতারসহ বিভিন্ন দেশে জব্দ ইরানের সম্পদ ফিরিয়ে দিতে রাজি যুক্তরাষ্ট্র

Share
Share

কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, ইরানের জব্দ অর্থ ছাড়তে ওয়াশিংটন সম্মত হয়নি।

শনিবার (১১ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই অর্থ ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্মতি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ওই সূত্র আরও জানায়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টির সঙ্গে এই সিদ্ধান্ত সরাসরি সম্পর্কিত এবং এটি সাম্প্রতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

অন্য এক ইরানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র প্রায় ৬ বিলিয়ন ডলার সমপরিমাণ ইরানি অর্থ ছাড়তে রাজি হয়েছে, যা কাতারে সংরক্ষিত ছিল। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পর এই অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে যায়। পরে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ের পরিকল্পনা থাকলেও, একই বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর তা আবারও স্থগিত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জার্মানি ছাড়া আরও যাদের কাছে ‘সেভেন আপ’ খেয়েছে ব্রাজিল

ফুটবল বিশ্বে সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী এই দল যেমন সাফল্যের জন্য পরিচিত, তেমনি বড় ব্যবধানে হারার কয়েকটি হতাশাজনক স্মৃতিও রয়েছে...

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান ভারতের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের...

Related Articles

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...