Home আন্তর্জাতিক জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি—যুক্তরাজ্যে ডিজেল লিটারপ্রতি ২ ইউরো ছুঁইছুঁই
আন্তর্জাতিক

জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি—যুক্তরাজ্যে ডিজেল লিটারপ্রতি ২ ইউরো ছুঁইছুঁই

Share
Share

যুক্তরাজ্যে জ্বালানির দাম হঠাৎ করেই রেকর্ড হারে বেড়ে গেছে, যার ফলে কিছু পেট্রোল স্টেশনে ডিজেলের দাম লিটারপ্রতি ২ ইউরো পর্যন্ত পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে।

আরএসি জানিয়েছে, মার্চ মাসে জ্বালানির দাম ইতিহাসে সর্বোচ্চ হারে বেড়েছে। এই সময়ে পেট্রোলের দাম লিটারপ্রতি প্রায় ২০ পেন্স এবং ডিজেলের দাম প্রায় ৪০ পেন্স পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক তেল উৎপাদন ও পরিবহন ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও দ্রুত বেড়ে যায়—প্রতি ব্যারেল ৭৩ ডলার থেকে বেড়ে ১১০ ডলার ছাড়িয়ে যায়, যদিও মার্চের শেষে তা কিছুটা কমে ১০০ ডলারের কাছাকাছি নেমে আসে। বিশেষজ্ঞদের মতে, তেলের দামে প্রতি ১০ ডলার বৃদ্ধি পেলে পাম্পে জ্বালানির দাম লিটারপ্রতি প্রায় ৭ পেন্স বাড়ে।

ইংল্যান্ডের বোল্টনের কাছে এম৬১ মহাসড়কের একটি সেবাকেন্দ্রে চালকেরা দেখেছেন, নিয়মিত ডিজেলের দাম রাখা হয়েছে ২০০.৯ পেন্স প্রতি লিটার। এছাড়াও বিভিন্ন স্থানে ১৯৯.৯ পেন্স দামে ডিজেল বিক্রি হতে দেখা গেছে।

কাম্ব্রিয়ার পেনরিথ এলাকার একটি গ্যারেজের মালিক অ্যালান হান্টার বলেন, “আমরা যে দামে জ্বালানি কিনছি, সেই কারণেই এমন দাম রাখতে হচ্ছে। আমরা ছোট গ্রামীণ স্টেশন—ক্ষতিতে বিক্রি করা সম্ভব না।”

বর্তমানে যুক্তরাজ্যে গড়ে ডিজেলের দাম প্রায় ১৮৫.২৩ পেন্স এবং পেট্রোলের দাম ১৫৪.৪৫ পেন্স হলেও, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সামনে দাম আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সময় জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে বর্তমান পরিস্থিতিতেও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়ছে—একটি পারিবারিক গাড়ির ট্যাংক ভরতে এখন আগের তুলনায় পেট্রোলে প্রায় ১১ পাউন্ড এবং ডিজেলে প্রায় ২২ পাউন্ড বেশি খরচ হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানির দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;