Home আন্তর্জাতিক সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল
আন্তর্জাতিকসাম্প্রতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিবিসিকে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জেনেভা সফর স্থগিত করেছেন বলে জানিয়েছিলেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট থেকে শেহবাজ শরিফ কিছু বক্তব্য সরিয়ে নেওয়ার পর জেনেভায় অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়।

মুছে ফেলা অংশে বলা হয়েছিল, পাকিস্তান ও মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে ১৯ জুন সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে এই ঐতিহাসিক সমঝোতা উদযাপন এবং পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু হবে।

বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছিল, অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা বহাল রয়েছে। তবে পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

মধ্যস্থতাকারী হিসেবে সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এক শ দিনের বেশি সময় ধরে চলা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে এতে সই করেন।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘দুই দেশের প্রেসিডেন্ট ইতিমধ্যে ডিজিটালভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। তাই সুইজারল্যান্ডে আলাদা কোনো স্বাক্ষর অনুষ্ঠান হবে না।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল চেক প্রজাতন্ত্রের

নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

লিওনেল মেসিকে ব্রাজিল দলে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।...