নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই গোল করে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১–০ গোলে এগিয়ে ছিল ইউরোপের দলটি।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও দক্ষিণ কোরিয়ার কাছে ২–১ গোলে হেরেছিল চেক প্রজাতন্ত্র। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে ২–০ গোলে পরাজিত হয়। ফলে দুই দলের সামনেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ষষ্ঠ মিনিটে ডান প্রান্ত থেকে আসা একটি লম্বা থ্রো ধরে বল নিয়ন্ত্রণে নেন আদাম হ্লোজেক। পরে তিনি ডি-বক্সের ভেতরে বল বাড়িয়ে দেন।
সেখানে টমাস সোউচেকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন মিখাল সাদিলেক। তার গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র।
এই গোলটি চলতি বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোলের মধ্যে একটি।
Leave a comment