Home সাম্প্রতিক সীমান্তবর্তী এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয়দের পাহারার অনুরোধ রাশেদ খাঁনের
সাম্প্রতিক

সীমান্তবর্তী এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয়দের পাহারার অনুরোধ রাশেদ খাঁনের

Share
Share

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অনুরোধ জানান।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অপরাধীদের চাঙা করতে ‘শেখ হাসিনাকে ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদ ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আন্তর্জাতিক আইন অনুযায়ী, একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গোষ্ঠীর বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

তিনি আরও লেখেন, শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে ভারত তাঁর এমন সেবাদাসকে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার অপচেষ্টা রয়েছে।

তিনি আরও বলেন, অতীতের মতো ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দিতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকেও সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া সেই শিক্ষক

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি...

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

Related Articles

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায়...

তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭...

;