Home আঞ্চলিক দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ
আঞ্চলিকজাতীয়

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

Share
Share

দিরাই প্রতিনিধি, সুনামগঞ্জ


সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও সদস্য সচিব তানভীর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়মের অভিযোগ তদন্ত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে লোক নিয়োগ দেয়া হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে বলেও দাবি করেন তারা।
বিক্ষোভ চলাকালে ইউএনও কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পন্ন করার দাবি জানান।

রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক...

;