Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা , স্বামী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা , স্বামী আটক

Share
Share

সিরাজগঞ্জে পারিবারিক বিবাদে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে আটক হন।

রোববার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়ায় ইব্রাহিম (৪৫) তার স্ত্রী রঞ্জনা খাতুন (৩৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক আহসানুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার এবং ইব্রাহিমকে হেফাজতে নেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রঞ্জনার পিতার বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে, তারা এই ঘটনায় মামলা দায়ের করবেন। পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক কলহকে হত্যার কারণ হিসেবে ধরে নিয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলা—ট্রাম্পের পরিকল্পনা কি ব্যর্থ হচ্ছে?

আল–জাজিরা | গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুরুর দিন ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার–এ–লাগোতে বসে তা দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০৩ সালে...

হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে হঠাৎ করেই নিত্যপণ্যের বাজার পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয়...

Related Articles

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য...

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ...