Home আঞ্চলিক সিরাজগঞ্জে পরিত্যক্ত অডিটোরিয়ামের ওয়াশরুমে মিলল বৃদ্ধের মরদেহ
আঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে পরিত্যক্ত অডিটোরিয়ামের ওয়াশরুমে মিলল বৃদ্ধের মরদেহ

Share
Share

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে কাজিপুর শহরের শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। বিষয়টি নজরে এলে স্থানীয় বাসিন্দারা অডিটোরিয়ামের ভেতরে খোঁজ নিয়ে দ্বিতীয় তলার একটি ওয়াশরুমে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে কাজিপুর থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি গলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েতুর রহমান বলেন, “নিহত ব্যক্তি কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। স্বজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।”

তিনি আরও জানান, অডিটোরিয়ামটি গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটির ভেতরে তেমন লোকজনের যাতায়াতও ছিল না। ফলে মরদেহটি সেখানে পড়ে থাকলেও তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি বলে ধারণা করা হচ্ছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে ১৪ বছরের মেয়েকে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নিজের জন্মদাত্রী মায়ের হাতেই প্রাণ হারাতে হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীকে। তবে হত্যার পেছনে অভিযুক্ত...

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫৪

লেবাননে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৫৪ জন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৫৬ জন। রোববার (৫ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয়...

Related Articles

নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে যেমন

ব্রাহ্মণবাড়িয়া, রোববার: জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক...

‘জ্বালানি সংকট’ নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় মধ্যরাতে এক নারী আটক

‘জ্বালানি সংকট’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার জেরে ভোলার...

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।‎বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় টানা ৫৮ দিনের জন্য সব ধরনের...

জামালপুরে তেল না পেয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরের ইসলামপুরে পেট্রোল ও অকটেন না পেয়ে দুই ঘণ্টা...