Home আঞ্চলিক বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি
আঞ্চলিক

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

Share
Share

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।‎বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় টানা ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

‎সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ বিশেষ করে ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। উৎপাদন বাড়লে বাজারে সরবরাহও বাড়বে, ফলে দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এই জনপ্রিয় মাছ।

‎এছাড়া ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণে সচেতনতা বাড়াতে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং চাঁদপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আরও বলেন, জাটকা নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে। জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি, যাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে খাদ্য সহায়তার পাশাপাশি অতিরিক্ত সুবিধাও দেওয়া হতে পারে।

‎তিনি আরও সতর্ক করে বলেন, জেলেদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২১ বছর পর আবার মিসর, ফিরছে মেসির প্রথম বিশ্বকাপ গোলের স্মৃতি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফিরে আসছে লিওনেল মেসির ক্যারিয়ারের এক স্মরণীয় অধ্যায়। কারণ, ঠিক...

সতীর্থদের প্রতি কৃতজ্ঞ মেসি: ‘তাদের কারণেই এখনও বিশ্বকাপে খেলছি’

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারও দেখালেন, তিনি শুধু মাঠেই নন, ড্রেসিংরুমেও একজন অনুপ্রেরণাদায়ী নেতা। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ...

Related Articles

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় কার্যক্রম...

দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬...

বান্দরবানে ভয়াবহ পাহাড়ধস: শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

টানা কয়েকদিনের অতিভারী বর্ষণের জেরে বান্দরবানের লামা উপজেলায় এক প্রলয়ঙ্করী পাহাড়ধসের ঘটনা...

মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবি

ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজারের চকরিয়া থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা...