Home আঞ্চলিক নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে যেমন
আঞ্চলিক

নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে যেমন

Share
Share

ব্রাহ্মণবাড়িয়া, রোববার: জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে বহিষ্কারের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে রেদোয়ান ইসলাম দাবি করেছেন, তিনি লিঙ্গ পরিবর্তন করেননি এবং ট্রান্সজেন্ডার নন। তার ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কেবল বিনোদনের উদ্দেশ্যে নারী সেজে ভিডিও ও ছবি প্রকাশ করতেন। এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।

জানা যায়, রেদোয়ান ইসলাম ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে তিনি নারী সেজে বিভিন্ন স্টাইলে ছবি ও ভিডিও প্রকাশ করতেন। পেজটিতে ২৫ হাজারের বেশি অনুসারী রয়েছে। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং পরে সংগঠন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে নিজের পেজে দেওয়া এক পোস্টে রেদোয়ান বলেন, তিনি বিনোদনের জন্য কনটেন্ট তৈরি করেছিলেন এবং তার ভুল উপলব্ধি করেছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান।

অন্য এক পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তাকে ঘিরে ট্রান্সজেন্ডার হওয়ার যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব। তিনি নিজেকে একজন সংস্কৃতিকর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন।

এদিকে, ঘটনার পর রেদোয়ান তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাংলাদেশ রেলওয়ের সাম্প্রতিক এক বৈঠকে মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...