Home আঞ্চলিক জামালপুরে তেল না পেয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ
আঞ্চলিক

জামালপুরে তেল না পেয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরের ইসলামপুরে পেট্রোল ও অকটেন না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।সোমবার (৬ এপ্রিল) জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অবরোধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

তেলের জন্য অপেক্ষায় থাকা মটরসাইকেল চালকরা ও স্থানীয়রা জানান, সোমবার ভোর থেকেই ইসলামপুর উপজেলার ঝর্ণা ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেনের জন্য কয়েকশ মোটরসাইকেল চালক গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকেন। সকাল ৬টায় ঝর্না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেলের জন্য অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকদের জানান এখনও তেল আসেনি। এতে মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ এবং জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অবশেষে তাদের হস্তক্ষেপে অবরোধকারীরা দীর্ঘ ২ ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঝর্ণা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন- সোমবার তেল সরবরাহ করার কথা থাকলেও যথাসময়ে তেলের গাড়ি পৌঁছাতে না পাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তেলের গাড়ি পাম্পে এলে আনুষাঙ্গিক কার্যক্রম শেষে দ্রুত তেল সরবরাহ শুরু করা হবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী জানান, পাম্পে তেল দিবে না এমন খবর পেয়ে কিছু মোটরসাইকেল চালক সড়কে অবস্থান করে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালয়েশিয়ায় তিন দিনের অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ আটক ৫২৮

মালয়েশিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক...

নেপালে বন্যায় আটকা দুই ভারতীয় অভিনেতা, শুটিং দলের সদস্যরাও বিপাকে

নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায়...

Related Articles

পীরগঞ্জে বাড়ছে কলার আবাদ, লাভের আশায় ঝুঁকছেন কৃষকেরা

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাড়ছে বাণিজ্যিকভাবে কলার আবাদ। ধান,...

গোয়াইনঘাটে সড়কের মাঝখানে ৯০ গাছ রেখেই আরসিসি ঢালাই

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে...

সরকারি মালামাল নিষ্পত্তিতে ভূমিকা, কোর্ট ইন্সপেক্টরকে সম্মাননা

সরকারি নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ করে সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তির কার্যক্রমে...

পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু , হাসপাতালে ভর্তি

নওগাঁর সাপাহারে পাঁচ বছরের এক শিশুকন্যাকে পোল্ট্রি খামারে নিয়ে গুরুতর নির্যাতনের এক...