Home জাতীয় বেইজিং যাচ্ছেন এ মাসের শেষে পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বেইজিং যাচ্ছেন এ মাসের শেষে পররাষ্ট্রমন্ত্রী

Share
Share

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

রোববার ঢাকায় খলিলুর রহমান-এর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সৌজন্য সাক্ষাতে এ সফর নিয়ে আলোচনা হয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমান-কে অভিনন্দন জানান ওয়াং ই। অভিনন্দনবার্তায় তিনি দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ-চীন ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

চীনের পক্ষ থেকে ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করে বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকারও জানানো হয়।

এদিকে চলতি মাসে ঢাকায় বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ৩ এপ্রিল অনুষ্ঠেয় ১৪তম বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে তাঁকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়ায় চীনের পক্ষ থেকে বৈঠকটি স্থগিতের অনুরোধ জানানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর বেইজিং সফরের আগে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

Related Articles

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...

চট্টগ্রামে রেললাইন তলিয়ে এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন...

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...