Home জাতীয় মানুষের মনোজগৎ গঠনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
জাতীয়

মানুষের মনোজগৎ গঠনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Share
Share

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমান বিশ্বে এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে এগুলোর ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

রোববার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষ স্বভাবতই অন্যের কথা শুনতে, বুঝতে এবং বিশ্বাস করতে আগ্রহী। এই বিশ্বাসকে কেন্দ্র করে সমাজে প্রভাবশালী ব্যক্তিরা মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারেন। এই প্রভাব একদিকে যেমন ইতিবাচক পরিবর্তন আনতে পারে, অন্যদিকে এর অপব্যবহারের ঝুঁকিও রয়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম, চলচ্চিত্র ও সৃষ্টিশীল খাতে কর্মরত ব্যক্তিদের ওপর বর্তমানে বড় দায়িত্ব বর্তায়। নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অনুসরণ না করলে এই শক্তিশালী মাধ্যম সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

সরকার সৃষ্টিশীল ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে বলেও জানান মন্ত্রী। চলচ্চিত্রের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, এটি এমন একটি শক্তিশালী মাধ্যম, যা মানুষকে হাসাতে, কাঁদাতে এবং গভীরভাবে প্রভাবিত করতে সক্ষম। এই শক্তিকে মানবতা ও সভ্যতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মানদণ্ড ও দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। এতে আরও বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, বাংলাদেশ বেতার-এর মহাপরিচালক এ এস এম জাহীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন ড. শাহ নিস্তার জাহান কবীর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এর ভাইস চেয়ারম্যান এস এম আবদুর রহমান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...

গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...

Related Articles

কুবিতে শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, ‘ল্যাংটা করে হল ঘোরানোর’ হুমকি

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে...

কুয়েটের ভর্তি পরীক্ষা এবার ৩ বিভাগীয় শহরে, তারিখ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি...

খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে...

কবে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন? ইসির পরিকল্পনায় বড় পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা...