Home জাতীয় অপরাধ ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে ১৪ বছরের মেয়েকে হত্যা করলেন মা
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে ১৪ বছরের মেয়েকে হত্যা করলেন মা

Share
Share

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নিজের জন্মদাত্রী মায়ের হাতেই প্রাণ হারাতে হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীকে। তবে হত্যার পেছনে অভিযুক্ত মা যে অদ্ভুত ও বিভ্রান্তিকর যুক্তি দিয়েছেন, তা শুনে হতবাক হয়ে পড়েছেন তদন্তকারী কর্মকর্তা ও সাধারণ মানুষ। ৪১ বছর বয়সী ওই নারীর দাবি, তিনি তার মেয়েকে ‘ইলন মাস্কের হাত থেকে রক্ষা করতেই’ হত্যা করেছেন।

গত ২০ মার্চ ‘টাইয়াস অনিনস্কি’ নামক ওই নারী নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে তার মেয়ে কুরেন রেইনকে হত্যার কথা স্বীকার করেন। প্রায় ১৩ মিনিটের সেই দীর্ঘ ফোনকলে তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে জানান, আগের রাতে তিনি তার সন্তানকে হত্যা করেছেন। পুলিশ যখন মেয়েটির জন্য অ্যাম্বুলেন্স পাঠাতে চায়, তখন তিনি স্পষ্টভাবে জানান যে তার মেয়ে মারা গেছে এবং তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন।

তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে টাইয়াস দাবি করেন, তার মেয়েকে কোনো এক বড় বিপদ থেকে রক্ষা করার প্রয়োজন ছিল এবং তিনি সরাসরি ইলন মাস্কের নাম উল্লেখ করেন। তবে কেন বা কীভাবে বিশ্বখ্যাত এই প্রযুক্তিবিদ তার মেয়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন, সে বিষয়ে তিনি কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। ফরেনসিক পরীক্ষায় টাইয়াসের শরীরে এমফিটামিন ও টিএইচসি-র মতো শক্তিশালী মাদকের উপস্থিতি পাওয়া গেছে, যা তার মানসিক বিভ্রমের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে নেওয়ার পর ওই নারীর আচরণ ছিল আরও রহস্যময়। তিনি চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলেন, এই ঘটনাটি সংবাদে এসেছে কি না। পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

এই বর্বরোচিত ঘটনায় টাইয়াসের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি ইনটেনশনাল হোমিসাইড’ বা পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত তার জামিন ১০ লাখ ডলার নির্ধারণ করে বর্তমানে তাঁকে কারাগারে পাঠিয়েছে। আগামী ১৪ এপ্রিল তাঁকে পুনরায় আদালতে হাজির করার কথা রয়েছে। এদিকে নিহত কিশোরীর পরিবারের সদস্যরা এই অকল্পনীয় ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন

সূত্র: দ্য পিপল ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিডিজবসের ‘৬০ লাখ’ সিভি বিক্রির বিজ্ঞাপন ডার্ক ওয়েবে

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডর‍্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। গোষ্ঠীটির দাবি, এসব সিভি বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম...

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। ঈদুল ফিতর হতে পারে ৯...

Related Articles

রংপুরে চার হ’ত্যা : আসামি ও পুলিশ কর্মকর্তার গায়ের একই শার্ট নিয়ে উঠছে প্রশ্ন

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার...

পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী এক...

 কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নওগাঁ প্রতিনিধি নওগাঁ সরকারি কলেজের এক মাস্টার্সের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কাজী...