Home আঞ্চলিক সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা
আঞ্চলিকজাতীয়রাজনীতিসিলেট

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

Share
Share

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। মনোনীত সদস্যরা হলেন বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা।

গত সোমবার (৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক’ এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নব মনোনীত দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা রক্ষায় এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় যুবক গুলিবিদ্ধ: পিস্তল ও ককটেল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০)...

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা...

Related Articles

নতুন নেতৃত্বের অপেক্ষায় মেঘনা ছাত্র অধিকার পরিষদ

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা...

দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল বাংলাদেশ সেনাবাহিনী

মো. আমিরুল ইসলাম, খাগড়াছড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় বিশুদ্ধ...

রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করে জীবিকা চালান হাসেম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় প্রতিদিনই দেখা মেলে ভ্যানভর্তি...

বুধবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য খাগড়াছড়ির কয়েকটি এলাকায় আগামীকাল...